শুভেচ্ছা! আমি তানজিদ শুভ্র। শব্দের বুনন আর কার্সরের স্বাধীন ছোটে চলায় নতুন কোনো গল্প তুলে ধরতে ভালোবাসি। অন্যের সাফল্যের গল্প শুনিয়ে তৃপ্ত হই।
যুক্ত আছি দেশের বৃহৎ তারুণ্য নির্ভর প্লাটফর্ম বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর সাংগঠনিক পথচলায়। সৃজনশীল কাজের পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করছি।
কেউ কেউ কথা বলে নিজেকে প্রকাশ করে, আমি করি শব্দ দিয়ে। দীর্ঘ সাত বছর ধরে জাতীয় দৈনিকের পাতায় ফিচার লিখেছি, মানুষের জীবনের গল্প সাজিয়েছি। লেখালেখি আমার অন্যতম নেশা। সেই নেশা থেকেই যুক্ত ছিলাম বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর নেতৃত্বে।
সৃজনশীলতার এই যাত্রায় এখন যুক্ত হয়েছে টেকনিক্যাল স্কিল। বর্তমানে ফুলবাড়ীয়া আইসিটি ট্রেনিং ইন্সটিটিউটের পরিচালক এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সার্টিফাইড ট্রেইনার ও অ্যাসেসর হিসেবে কাজ করছি। লক্ষ্য একটাই—আমার লেখা যেমন মানুষকে ভাবায়, আমার শেখানো পথ যেন তরুণদের স্বাবলম্বী করে।
শব্দের বুননে যার শুরু, প্রযুক্তির মায়ায় তার বিস্তার। এক হাতে ফিচার লিখি, অন্য হাতে গড়ছি দক্ষ কারিগর। আমি তানজিদ—গল্প আর গতির এক অদ্ভুত সমীকরণ।
বিভাগীয় প্রধান, সাহিত্য সকাল, দৈনিক আলোকিত সকাল। এছাড়াও দৈনিক ইত্তেফাক, যুগান্তর, কালেরকণ্ঠ, জাগো নিউজ, ঢাকা মেইল, সারা বাংলা-য় নিয়মিত কন্ট্রিবিউটর।
পরিচালক, ফুলবাড়ীয়া আইসিটি ট্রেনিং ইন্সটিটিউট এবং সহ-প্রতিষ্ঠাতা, ই-বই বিতান।
BTEB ও NSDA অনুমোদিত সার্টিফাইড অ্যাসেসর এবং CBT&A ট্রেইনার।
উদ্যোগ যেখানে বাস্তব রূপ পায়
ভর্তি কিংবা চাকরি প্রস্তুতি, একাডেমিক কিংবা নন ফিকশন বিভিন্ন প্রয়োজনীয় বই সারাদেশে পৌঁছে দিতে ২০২০ সাল থেকে বিশ্বস্ততার সঙ্গে কাজ করছে ই-বই বিতান।
ভিজিট করুন →
আধুনিক ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমে হাতে-কলমে আইসিটি শিক্ষা দিচ্ছি। স্থানীয় তরুণদের চাকরি ও আত্মকর্মসংস্থানের উপযোগী করে তোলাই আমাদের মূল ব্রত।
বিস্তারিত জানুন →সৃজন ও প্রযুক্তির যুগলবন্দী
শব্দের বুননে গল্প বলা। সাধারণ ঘটনাকেও শব্দের জাদুতে অসাধারণ করে তোলার নিরলস প্রচেষ্টা ও দীর্ঘদিনের অভিজ্ঞতা।
লোগো, বই/ম্যাগাজিনের প্রচ্ছদ এবং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। জাতীয় দক্ষতা লেভেল-৩ সার্টিফাইড।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB)-এর অধীনে অ্যাসেসর হিসেবে মূল্যায়নের অভিজ্ঞতা ।
জাতীয় দৈনিক ও শীর্ষস্থানীয় অনলাইন পোর্টালে প্রকাশিত ফিচারসমূহ
আমার তৈরি কিছু রিসেন্ট ওয়েব অ্যাপ্লিকেশন
সোশ্যাল মিডিয়ার জন্য বিশেষ দিবস বা ফ্রেমযুক্ত প্রোফাইল পিকচার তৈরির অটোমেটেড টুল।
Get Your Pic! →বিভিন্ন আয়োজনের জন্য নাম, পদবী ও ছবি দিয়ে কাস্টম শুভেচ্ছা কার্ড তৈরির ওয়েব অ্যাপ্লিকেশন।
View →কাজের স্বীকৃতিই পথচলার অনুপ্রেরণা
চাকরিদাতা প্রতিষ্ঠান
ফিচার সাংবাদিকতায় বিশেষ অবদান
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম
যাঁদের অনুপ্রেরণা আমার পথচলার শক্তি
"তানজিদ ফিচার লেখক, সাংবাদিক ও রেডিও বন্ধু। নানাবিধ সৃজনশীলতায় নিজেকে মেলে ধরেছে। মানুষের প্রতি ওর অফুরান ভালবাসা। প্রিয়জনের জন্য বিনা শর্তে ওর মতো সময়, শ্রম ও মেধা খরচ করার মতো মানুষ বিরলপ্রজ।"
সাংবাদিক ও লেখক
"বহুমুখী গুণ ও বিপুল সম্ভাবনার আধার, অবাক করা মানসিক ঐশ্বর্যে ভরপুর মেধাবী-উদ্যমী তরুণ। সংবাদকর্মী, আরজে, গ্রাফিক্স ডিজাইনার ও সাহিত্য সমালোচক হিসেবে সে অনন্য। এই যুগে এমন নির্মোহ-সৎ তরুণ বেশ দুর্লভ।"
গীতিকার ও সুরকার
"অল্প বয়সেই তানজিদের নিউজ কভারেজ এবং লেখনী অত্যন্ত ম্যাচিউর। সাহিত্য ও সাংবাদিকতা জগতে অত্যন্ত মেধাবী এবং উদ্যমী হিসেবে যারা দুর্দান্ত ভূমিকা রাখছেন, তাদের মধ্যে তানজিদ অন্যতম।"
চেয়ারম্যান, দেশগ্রাম মিডিয়া
ফ্রেমবন্দি কিছু মুহূর্ত
Connect with me across the web
সোশ্যাল মিডিয়া ফিডব্যাক
সেশন ও কর্মশালা নিয়ে প্রশিক্ষণার্থীদের অভিমত
ক্যাম্পাসের গল্প বুনন
"অসাধারণ ও চমৎকার আয়োজন ছিল ভাইয়া। সত্যিই পুরো সময়টা এত সুন্দরভাবে কেটেছে যে এখনো মনে পড়লে ভালো লাগে। ছোটখাটো অনেক খুনসুটি করেছি, দুষ্টামিও কম করিনি, সব মিলিয়ে মুহূর্তগুলো ছিল ভীষণ আনন্দময়। সবচেয়ে ভালো লেগেছে, এই আয়োজনের মাধ্যমে অনেক নতুন কিছু জানার সুযোগ পেয়েছি।"
- Fahima Akter
"অসাধারণ একটি আয়োজন ছিল। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা তানজিদ শুভ্র ভাই, আপনার এতটুকু মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আশা করি পরবর্তীতে আপনার থেকে আরো নতুন কিছু শেখার সুযোগ করে দেবেন।"
- Sabbir Hasan Nirob
ফিচার বিষয়ক কর্মশালা
"কীভাবে সম্পূর্ণ সময়জুড়ে সদস্যদের সজাগ রাখতে হয় তা শেখার জন্য হলেও আপনার সেশন করা প্রয়োজন আছে। সারবস্তু বলতে গেলে বলতে হয়, লিখতে হলে পড়তে হবে পূনরায় রিমাইন্ডার নিলাম।"
- Tayaba Khanam
"ভাই, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের মাঝে উপস্থিত থেকে এত সুন্দর ও সমৃদ্ধ একটি সেশন উপহার দেওয়ার জন্য। আমাদের এই আয়োজনে এসে যেভাবে আপনি আপনার অভিজ্ঞতা ও জ্ঞান ভাগ করে নিয়েছেন, তা আমাদের জন্য নিঃসন্দেহে অনুপ্রেরণার।"
- Progga Das
The Digital Pen
"ধন্যবাদ Tanzid Il ভাইয়া, অজানায় ছিলো, অজান্তেই রয়ে যেত, যদি এমন খুঁটিনাটি দেখিয়ে বা জানিয়ে না দেওয়া হতো। নতুন কিছু শিখলাম, অনন্য এক কর্মশালা পেলাম।"
- Umme Salma Toha
"তানজিদ শুভ্র ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর ও ফলপ্রসূ একটি কর্মশালা আয়োজনের জন্য। কম্পিউটারের নানা কাজ যে মোবাইল ফোন দিয়েও এত সহজে করা যায় এই বিষয়টি আমার কাছে নতুন ছিল। আজকের এই আয়োজনের মাধ্যমে অনেক অজানা তথ্য জানতে ও শিখতে পেরেছি।"
- Tanvir Ahmad